মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে ছােট ভাইয়ের হাসুয়ার কােপে বড় ভাই আমিরুল ইসলাম (৫৭) গুরুতর জখম হয়েছেন। আহত আমিরুল কাজীপুর গােলাম বাজার পাড়ার আইয়ুব আলী ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাম বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে
স্থানীয়রা জানান, কাজীপুর গোলাম বাজার এলাকার বাসিন্দা আমিরুল ইসলাম ও তার ছোট ভাই মনিরুল ইসলাম মনির মধ্য জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরুল গোলাম বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় তার ছোট ভাই মনিরুল ইসলাম মনি আকস্মিক ওই স্থানে উপস্থিত হয়ে বড় ভাই আমিরুলকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা আমিরুকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নেয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান পরিবারের সদস্যরা।
The post কাজীপুরে ছােট ভাইয়ের হামলায় বড় ভাই আহত appeared first on Meherpur News.
