ফররুখ আহমদ বাংলা ভাষার অন্যতম কবি। ১৯১৮ সালের ১০ জুন মাগুরার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তার জন্ম। বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দের প্রয়োগনৈপুণ্য এবং আঙ্গিকের অভিনবত্বে তার কবিতা এক বিশেষ মর্যাদা লাভ করেছে। ব্যঙ্গ কবিতা ও সনেট রচনায় তার কৃতিত্ব অনস্বীকার্য। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- সাত সাগরের মাঝি (১৯৪৪), সিরাজাম মুনিরা (১৯৫২), হাতেম তায়ী (১৯৬৬) প্রভৃতি। তিনি বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার অর্জন করেন। ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় মৃত্যু হয় এই কবির।
