চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে মো. আফনান বিন সেলিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিগ্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফনান ওই এলাকার ওয়াইজার বাড়ির মো. সেলিমের ছেলে। তিনি পেশায় একজন যানবাহন শ্রমিক। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে... বিস্তারিত
