মুম্বাই থেকে বেঙালুরুর ১ হাজারেরও বেশি কিলোমিটার পথ হেঁটে এক ভক্ত দেখা করেছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে। লক্ষ্ণৌয়ের বাসিন্দা রবি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতের এই ক্রিকেটারের সঙ্গে তিনি দেখা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব (সিওই) অ্যাক্সিলেন্সে।
সেখানে বর্তমানে চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ভক্তকে কাছে পেয়ে দারুণভাবে স্বাগত জানিয়েছেন হার্দিক। বিশেষ এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপন
সেই ভিডিওতে দেখা যায়, হাতে প্ল্যাকার্ড হাতে ভক্তর সঙ্গে কথা বলছেন হার্দিক। তারা যাতায়াতের কথা বিবেচনা করে ফেরার ট্রেনের টিকিটের ব্যবস্থাও করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
ভিডিওতে হার্দিককে বলতে শোনা যায়, ‘আপনার কি আর কিছু প্রয়োজন? আপনার জন্য আমি কিছু করতে পারি?’
বিজ্ঞাপন
৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার ভক্তকে কথা দিয়েছেন, শিগগিরই তার সঙ্গে তিনি যোগাযোগ করবেন।
বর্তমানে চোটের কারণে মাঠের ক্রিকেট থেকে দূরে রয়েছেন পান্ডিয়া।/ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বোলিং করার সময় এখনো পুরোপুরি ব্যথামুক্ত নন তিনি। এ কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার ফেরার প্রক্রিয়া পিছিয়ে গেছে।
গত মে মাসে আইপিএল চলাকালীন চোটের কারণে ছিটকে পড়েন। সেই থেকে এখনও মাঠের বাইরে রয়েছেন তিনি। জায়গা হয়নি আসন্ন নিউজিল্যান্ডের সফরের স্কোয়াডেও।
বিজ্ঞাপন
নতুন করে পাওয়া চোটের কারণে হার্দিকের প্রত্যাবর্তন আরও বিলম্বিত হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজে খেলতে না পারায় এখন ফিট হয়ে উঠলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার সুযোগ পেতে পারেন তিনি। এর আগে বিজয় হাজারে ট্রফি কিংবা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলে নিজের ফিটনেস যাচাই করার সম্ভাবনাও রয়েছে।
আইএন
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
