মৌলভীবাজারে চা-বিক্রেতা দুরুদ মিয়াকে হত্যার দায়ে একজনের মৃত্যুদ- প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এ মামলায় ৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম। মৃত্যুদ-প্রাপ্ত আসামি হলেন- ছাদিক মিয়া। জানা যায়, ২০০৮ সালের ১২ জুন নারাইনপাশা এলাকার চা দোকানি দুরুদ পাওনা টাকার জন্য ছাদিক মিয়ার কাছে গেলে ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর দলবল নিয়ে দুরুদ মিয়া ওপর হামলা চালায়। এতে তার মৃত্যু হয়। এ মামলায় অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি ছাদিক মিয়ার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে কার্যকর করার নির্দেশ প্রদান করেন বিচারক। প্রমাণ না হওয়ায় তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া, আছাব মিয়াকে খালাস দেওয়া হয়।