দাম্মামগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট কবে চালু হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।
তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে পারবেন।
এদিকে ফ্লাইট স্থগিতের কারণে যাত্রার পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে সংশ্লিষ্ট যাত্রীদের। এ অবস্থায় টিকিট, ভ্রমণসংক্রান্ত তথ্য ও বিকল্প ব্যবস্থার বিষয়ে জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ নির্দেশনা ও ফ্লাইটের সময়সূচি নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
