প্রকাশ: ২০:৪৩, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ |
MR Rahel অনলাইন ভার্সন
- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে চার বছর বয়সী এক শিশু নিহত হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন।
নিহত মৌলভীবাজার সদর চাদনীঘাট ইউনিয়নের মুহিবুর রহমান দিপুর ছোট ছেলে জায়ান (৪) ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত বড় ছেলে, দিপুর মা তাদেরকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
