ডুমুরিয়া প্রতিনিধি অক্টোবর ২১, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
খুলনার ডুমুরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। একইসাথে ৪০ জন আহত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে এবং মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে উপজেলার আঠারোমাইল এলাকায় এই পৃথক দুর্ঘটনা ঘটে।
এরমধ্যে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে একই এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহি বাসের মুখিমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত বাসযাত্রী আহত হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছেন।
হাইওয়ে থানা পুলিশের এএসআই সাইফুল জানায়, পৃথক সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছে।
খুলনা গেজেট/এমএম
