ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না, বললেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। একই সঙ্গে খুব শিগগিরই পরিস্থিতিতে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘না, আমার মনে হয় না আমরা কোনো আলোচনা করছি। এক বা অন্যভাবে খুব শিগগিরই একটি ঘটনা ঘটতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ মনে করছেন, ঘটনাটি নির্বাচনের পরেই ঘটবে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: মিডল ইস্ট আই
