নিউজডেস্ক।। ভোলার মনপুরায় পুলিশের অভিযানে মো. শহিদুল ইসলাম মোল্লা নামের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে মনপুরা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম মোল্লা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
The post ভোলার মনপুরায় যুবলীগের সভাপতি গ্রেফতার appeared first on ভোলা নিউজ.
