জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
নিজস্ব প্রতিনিধি (জয়পুরহাট) :
জয়পুরহাট সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ডালিম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিতুল মোটরসাইকেল নিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটির সঙ্গে মিতুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
More News Of This Category


