চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে তাঁকে বহনকারী সামরিক বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। তাঁকে স্বাগত জানাতে নগরের বিভিন্ন সড়ক ও মোড়ে ব্যানার-ফেস্টুন নিয়ে অপেক্ষা করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর নগরের ঐতিহ্যবাহী জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। তাঁর আগমন ঘিরে বিকেল থেকেই জে এম সেন হলের প্রধান ফটকের সামনে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ। তাঁদের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষ ও দলীয় নেতাকর্মীরাও রয়েছেন।
