তাহমিনা মাহমুদ গোপালগঞ্জ…
গোপালগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বর্তমানে ভর্তি আছেন শতাধিক ডেঙ্গু রোগী।
এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজারের বেশি মানুষ। এর মধ্যেই ১৯ সেপ্টেম্বর গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন চিকিৎসকেরা।
হাসপাতালের বেডে ডেঙ্গুর যন্ত্রণায় কাতরাচ্ছেন রোগীরা। দিন দিন গোপালগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। সদর জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীদের ভিড়। বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী।
হাসপাতাল সূত্র বলছে চলতি মৌসুমে এ পর্যন্ত জেলার হাসপাতালগুলো থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজারেরও বেশি রোগী। তবে স্বস্তির খবরের মাঝেও বাড়ছে শঙ্কা। গত ১৯ সেপ্টেম্বর গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক যুবক, যা পুরো জেলায় ডেঙ্গুর আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগেরই দেখা যাচ্ছে প্রচন্ড মাথা ব্যথা শরীর ব্যথা ক্ষুধা মন্দ সহ নানা পার্শ্ব প্রতিক্রিয়া।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, জ্বর হলে সাথে সাথে পরীক্ষা করে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ডেঙ্গু বা এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে হলে বাসা-বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখতে হবে।
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আগেই সমন্বিত মশক নিধন অভিযান এবং সর্বস্তরের মানুষের সচেতনতাই পারে এ পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে-এমনটাই মনে করছেন চিকিৎসকেরা। সারা দেশে ডেঙ্গু মশা কামড়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে! অতি দ্রুত সকলকে জনসচেতনতা জরুরি! গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা হাসপাতালে প্রতিনিয়ত রোগী বেড়েই চলছে। বর্তমান হাসপাতালে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরছে আবার নতুন রোগীর প্রভাব বিস্তার করছে। ডাক্তার ও নার্স সংকট থাকায় কতটুকু সফলতা অর্জন হবে। কতৃপক্ষ ই এর সত্য বলতে পারবে! বর্তমান সরকার ডেঙ্গু নির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন।
The post গোপালগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা appeared first on Daily Khaborer Alo.
