ছবির ক্যাপশন: .
স্টাফ রিপোর্টার
আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব দক্ষ, দূরদর্শী, প্রজ্ঞাবান ব্যক্তিত্ব মো. ওমর ফারুক এবং উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মির্জা রাকিবুল ইসলাম, ওয়ার্কশপ ম্যানেজার মো. শোয়েব, প্ল্যান্ট ম্যানেজার মো. মোস্তফা ইকবাল-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও প্রকাশক এবং সফেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. খান আসাদুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. মাসুদ আলম সাগর ও সিনিয়র রিপোর্টার আবদুল মোনাফ।
উল্লেখ্য, মো. ওমর ফারুক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে পালন করছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে এই কর্মকর্তার।
