সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৩টা পর্যন্ত বাড়িয়েছে। এ পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী বিজি-৫৩৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
এ ছাড়া নিরাপত্তাজনিত কারণে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইটটিও স্থগিত করেছে কর্তৃপক্ষ।
আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজি-৫৩৯ ও বিজি-৩৪৯ ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টা নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ পরবর্তী হালনাগাদ তথ্য জানাবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সংশ্লিষ্ট সংবাদ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
১০ অক্টোবর ২০২৬
০৭ অক্টোবর ২০২৬
৩০ এপ্রিল ২০২৬
