কানাইঘাট (সিলেট)থেকে নিজেস্ব সংবাদদাতা : মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে তাঁর নিজ এলাকা কানাইঘাটে নাগরিক সংবর্ধনা প্রদান করা হযেছে। শুক্রবার সন্ধ্যায় কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ মাদরাসা মাঠে রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে হাফেজ ইহতেশামুল হক হিরাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও সম্মাননায় সিক্ত হন বিশ্বজয়ী এই হাফেজ।
৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী। তরুণ আলেম মাওলানা খালেদ আহমদ ও মাওলানা নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফিজ মাওলানা ফখরুল ইসলাম,মাওলানা আব্দুল্লাহ আল হোসাইন, মাওলানা আমিমুল ইহসান শামীম, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আলী আবেদীন, মাওলানা শাহেদ আহমদ,মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আব্দুল জলিল, হাজী মুদরিছ আলী,ইউপি সদস্য মাহবুবুর রহমান চুনু, ফয়ছল আহমদ।
উপস্থিত ছিলেন মাওলানা তাজুল ইসলাম পারকুলী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল মইনা,মাওলানা শিব্বির আহমদ,সুলতান আহমদ,আল মাসুদ তালুকদার, হাফিজ মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা হারুনুর রশিদ,আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
নাগরিক সংবর্ধনায় পবিত্র কোরআন থেকে সুললিত কন্ঠে তেলাওয়াত করে মুগ্ধতা ছড়ান সংবর্ধিত অতিথি হাফেজ এহতেশামুল হক হিরা।
সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ ওলিউর রহমান।
উল্লেখ্য,গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৬। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় কয়েক ধাপে বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। তাদের মধ্যে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ ইহতেশামুল হক হিরা।
প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।
হাফেজ ইহতেশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী।
The post বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের নাগরিক সংবর্ধনা appeared first on সিলেটের ডাক.
