- ২৪ অক্টোবর, ২০২৬ ১৭:১৮
চব্বিশ ঘণ্টার ব্যবধানে ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। এবার আতঙ্ক ইন্ডিগোর একটি বিমানে। সেটি থাইল্যান্ডের ফুকেট থেকে কলকাতায় অবতরণ করেছিল। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি।
‘বোমা রাখা আছে’, লিপস্টিক দিয়ে এমনই হুমকি বার্তা লেখা ছিল বিমানের শৌচালয়ের আয়নায়। প্রথম বিষয়টি নজরে আসে কেবিন ক্রুদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে। ছুটে আসেন সিআইএসএফ জওয়ানরা। এর পরে বিমানের মধ্যে শুরু হয় চিরুনি তল্লাশি। কে বা কারা এই ধরনের বোমা রাখা আছে বলে লিখল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
