আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১ নম্বর কাদাকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় আশাশুনি থানায় ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ওসি মোঃ শাহিদুর রহমান ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামায়াত নেতৃবৃন্দকে যেকোনো প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসির প্রতি আহ্বান জানান তাঁরা।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কাদাকাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি ও মেম্বার পদপ্রার্থী আলী হায়দার, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আজহারুল ইসলাম গাজী, ১ নম্বর ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি কিয়ামুদ্দিন, ইউনিট সভাপতি আব্দুর রহমান, ফিরোজ হোসেন, শাহরিয়ার হোসেন ও সমর্থক খায়রুল ইসলাম প্রমুখ।
The post আশাশুনির নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ appeared first on ভোরের চেতনা.
