পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় মোছলেহা খাতুনের বাম হাতে একটি বিষধর সাপ দংশন করে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে সাপে দংশনের প্রতিষেধক দেওয়া হয়। তবে ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় প্রতিষেধক দেওয়া হয়। এরপরও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মমতাজ উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাতে সাপের দংশনের পর মোছলেহা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
The post ভালুকায় ঘুমের মধ্যে সাপের কামড়, হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর মৃ’ত্যু’ appeared first on ভোরের চেতনা.
