বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক পরিস্থিতির উন্নতি এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন তিন রাশির জন্য এই যোগ শুভ হবে?

চাঁদ-বৃহস্পতির জুটিAI
দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাষ্টমী। এ দিনেই হয় সন্ধিপুজো। প্রচলিত বিশ্বাস, এই সময়েই মহিষাসুরের নাশ করেছিলেন দেবী দুর্গা। জ্যোতিষ গণনা অনুসারে, এই বছর বিশেষ এই দিনেই বৃহস্পতি ও চাঁদের মধ্যে তৈরি হবে সমসপ্তক যোগ। বৈদিক জ্যোতিষ অনুসারে, দুটি গ্রহ পরস্পরের সপ্তম স্থানে অবস্থান করলে এই যোগ গঠিত হয়। বৃহস্পতিকে জ্ঞান, সৌভাগ্য, শিক্ষা ও সমৃদ্ধির কারক বলে মনে করা হয়। চাঁদকে মন, আবেগ ও মানসিক অবস্থার কারক। জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী, এই দুই গ্রহের বিশেষ অবস্থান কয়েকটি রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক পরিস্থিতির উন্নতি এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন তিন রাশির জন্য এই যোগ শুভ হবে?
1. মেষ রাশি
মেষ রাশিistock
মেষ রাশির জাতকদের জন্য সমসপ্তক যোগ কর্মজীবন ও ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। যাঁরা চাকরি করেন, তাঁরা নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়া কিংবা দীর্ঘদিন ধরে চলা কোনও প্রকল্পে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতির জন্যও নতুন সুযোগ তৈরি হতে পারে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আর্থিক লাভের আশায় তাড়াহুড়ো করে বড় কোনও বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
2. সিংহ রাশি
সিংহ রাশিistock
সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস ও কর্মোদ্যম বাড়তে পারে। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা তুলে ধরার পাশাপাশি নতুন দায়িত্ব সামলানোর সুযোগও আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হওয়া এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবেশ বজায় রাখার চেষ্টা করা উচিত। পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া ও সম্পর্কের মাধুর্য বজায় রাখতে ধৈর্য রাখা জরুরি।
3. ধনু রাশি
ধনু রাশিistock
বৃহস্পতির সঙ্গে ধনু রাশির বিশেষ সম্পর্ক থাকায় এই যোগকে এই রাশির জাতকদের জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর সুযোগ আসতে পারে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন জাতকরা। যাঁরা নতুন কাজ শুরু করতে চাইছেন, তাঁরা ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করার দিকে মন দিতে পারেন। পাশাপাশি আর্থিক সঞ্চয় বাড়ানো এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার জন্যও সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে।
