হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৫ লাখ ৪৭ হাজার টাকার স্বর্ণালংকারসহ গ্রেফতার মো. রাশেদের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোনা চোরাচালানে জড়িত অন্যদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
বিজ্ঞাপন
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জেসমিন আক্তার পপি রাশেদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও সোনা চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবু বকর।
বিজ্ঞাপন
মামলার নথি অনুযায়ী, ১২ অক্টোবর বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ১ নম্বর ক্যানোপি এলাকায় অভিযান চালায় ১৩ এপিবিএনের একটি দল। এ সময় পালানোর চেষ্টা করলে রাশেদকে আটক করা হয়।
পরে তার জিন্স প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে ৯৯ দশমিক ২ গ্রাম ওজনের সোনার চুড়ি, ব্রেসলেট ও হার উদ্ধার করা হয়। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৫২০ টাকা।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় বিমানবন্দর থানায় মামলা করেন উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক মো. আবুল কালাম।
এমডিএএ/কেএইচকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
