যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ গ্রেপ্তার হলে তাঁর ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকির কথাও জানানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা দেওয়া হয়।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল হতে পারে। এ ছাড়া তাঁকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।
দূতাবাসের এ বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভিসাধারীদের দেশটির আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
