কালবেলা · সাধারণ
ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫
১৭/১০/২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন। নিহতদের মধ্যে রয়েছেন দুই নারী, দুই শিশু এবং এক পুরুষ। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রৌমারী-ঢাকা মহাসড়কের রৌমারী উপজেলার শিবেরডাঙ্গি ও সাইদাবাজারের মাঝামাঝি দারুল আরকাম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তিনি জানিয়েছেন, নিহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
বিস্তারিত আসছে....
এই সূত্র পূর্ণ লেখা স্বয়ংক্রিয়ভাবে নিতে দেয় না, তাই এখানে শুধু সংক্ষিপ্ত অংশ দেখানো হচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗