কালবেলা · দেশ
বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম
১৫/১০/২০২৬

বৈশ্বিক ক্ষুধা সূচকে বিশ্বের ১২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জিএইচআই’র প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বিশ্বের ১২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। এ বছর বাংলাদেশের স্কোর ১৯.২, ২০১৮ সালে যা ছিল ২০। বাংলাদেশ এখনো ‘মাঝারি মাত্রার’ ক্ষুধার শ্রেণির দেশগুলোর মধ্যে রয়েছে।
দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে আঞ্চলিক গড় জিএইচআই স্কোর ২৪। ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারতের স্কোর ২৪.১, অবস্থান ১০০তম। পাকিস্তানের স্কোর ২৫.৫, অবস্থান ১০৬তম। নেপালের স্কোর ১৪.৫, অবস্থান ৭২তম।
প্রতিবেদন অনুযায়ী, শিশুদের খর্বাকৃতির হার ২০০০ সালের ৫৪.৯ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ২৪ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ, এই হার ৩০ শতাংশীয় পয়েন্টের বেশি কমেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শিশুদের তীব্র অপুষ্টির হার ২০১৮ সালের ৮.৪ শতাংশ থেকে বেড়ে সর্বশেষ মূল্যায়নে ১২.৯ শতাংশে দাঁড়িয়েছে। ২০০০ সালের পর এটিই সর্বোচ্চ হার।
উচ্চতার তুলনায় কম ওজন শিশুদের অপুষ্টির লক্ষণ। অপুষ্টিতে শিশুদের অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
মূল প্রতিবেদনে যান ↗