কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার সাংগঠনিক সভা ও নতুন সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর দুপুর ১২টায় কলেজের রাষ্ট্রবিজ্ঞান ভবনের ৩০১ নম্বর কক্ষে এ সভা হয়।
সভাপতি মোহাম্মদ সোবহানের নেতৃত্বে সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজীব সুশীল। বক্তব্য দেন কক্সবাজার বন্ধুসভার সভাপতি আবদুল নবী, সরকারি কলেজ বন্ধুসভার অর্থ সম্পাদক সূচিত্র দাশ, হাসনাত ইনানসহ আরও অনেকে।
নবীনদের স্বাগত জানানো ও পরিচয়পর্বের পর সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও আগের কার্যক্রমের সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরা হয়। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চর্চা, সামাজিক সচেতনতা এবং শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব বাড়ানোই বন্ধুসভার মূল লক্ষ্য।
আবদুল নবী বন্ধুসভার অতীত কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি নতুন সদস্যদের বন্ধুসভার একাত্মতা ও একনিষ্ঠতা সম্পর্কে অবগত করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সোবহান বন্ধুসভার সব কার্যক্রম নিয়ে সদস্যদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পরবর্তী কার্যক্রমে সবার অংশগ্রহণ চেয়ে তিনি সব কার্যক্রমের সফলতা কামনা করেন।
সাধারণ সম্পাদক সজীব সুশীল বলেন, বন্ধুসভার পরবর্তী কার্যক্রম কীভাবে আরও সুন্দর, সুসংগঠিত ও যুগোপযোগী করা যায়, সে বিষয়ে সবাইকে ভাবতে হবে।
অর্থ সম্পাদক সূচিত্র দাশ বন্ধুসভায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি নতুন সদস্যদের বন্ধুসভায় যুক্ত হওয়ার সুফল এবং এখানে নানা বিষয় শেখার সুযোগ নিয়ে কথা বলেন।
অর্থ সম্পাদক, কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভা
