The Sangbad · সাধারণ
হবিগঞ্জ শহরজুড়ে ময়লার ভাগাড়, দূষণের কবলে খোয়াই নদী
২৪/১০/২০২৬

প্রথম শ্রেণির পৌরসভা হলেও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় বেহাল দশা হবিগঞ্জ শহরের। শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং দূষিত হচ্ছে পরিবেশ। বাসাবাড়ি ও বাজারের বর্জ্য যত্রতত্র ফেলার কারণে ঐতিহ্যবাহী খোয়াই নদী এখন চরম দূষণের হুমকিতে পড়েছে। এ ছাড়া হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সামনেও ময়লার স্তূপ জমে থাকায় ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও ক্রীড়ামোদীরা।শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও খোয়াই নদীর তীর ঘুরে দেখা গেছে, সবখানেই জমে আছে বর্জ্যের স্তূপ। বিশেষ করে খোয়াই নদীর বাঁধ ও তীর ঘেঁষে ফেলা বর্জ্য নদীর পানিতে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন ও প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক সেবা নিয়ে তাদের ক্ষোভ বাড়ছে। বর্জ্য নিয়মিত অপসারণ না করার পাশাপাশি তদারকির অভাবে শহরের পরিবেশ দিন দিন বাসযোগ্যতা হারাচ্ছে। অনতিবিলম্বে নদী ও স্টেডিয়ামসংলগ্ন এলাকা থেকে ময়লা অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মঈনুল হক জানান, শহর পরিচ্ছন্ন রাখতে এবং ময়লা-আবর্জনা অপসারণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
মূল প্রতিবেদনে যান ↗