কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি: সংগৃহীত
-->কক্সবাজার ও বান্দরবান জেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় নজরদারি জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ.ম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর কক্সবাজার জেলায় ৩২৪টি এবং বান্দরবান জেলায় ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপসহ সব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দুই জেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৫ মোবাইল টহল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন
পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। পাশাপাশি বাড়তি সতর্কতায় মাঠে প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।
পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে অনলাইন মনিটরিং সেল সক্রিয় রাখা হয়েছে। এ ছাড়া পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং ও হয়রানি প্রতিরোধেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-১৫। ব্যাটালিয়ন সদরে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে ২৪ ঘণ্টা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সার্বিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। কোনো স্থানে অপ্রীতিকর বা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত এসআরবি-১৫-কে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে এসআরবি-১৫।
তারেকুর রহমান/খাদিজা রুমি/
আরও পড়ুন
সিলেটে এবার শারদীয় চমক ‘শতহাতের' দুর্গা প্রতিমা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম
সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘মহামায়া সংঘ’এর উদ্যোগে শিববাড়ি মন্দিরে শহহস্তের দেবী দূর্গার প্রতিমা। ছবি: খবরের কাগজ (মামুন হোসেন)।
-->সিলেটে শরতের কাশফুলের দোলার সঙ্গে ঢাকের তালে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মাধ্যমে সিলেট জেলা ও মহানগর মিলিয়ে সর্বমোট ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সিলেটে এবারের দুর্গা উৎসবে থাকছে এক সম্পূর্ণ ভিন্নধর্মী চমক। প্রচলিত দশ হাতের পরিবর্তে এবার সিলেট নগরীতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে ১০০ হাত বিশিষ্ট এক ব্যতিক্রমী দেবী দুর্গার প্রতিমা।
সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘মহামায়া সংঘ’এর উদ্যোগে এই বিশেষ প্রতিমাটি তৈরি করা হয়েছে। শিববাড়ী মন্দিরে অভিনব এই আয়োজনকে ঘিরে পুরো সিলেট বিভাগ জুড়ে দর্শনার্থী ও ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা।
আরও পড়ুন
আয়োজকরা জানান, মাটির নিখুঁত কারুকার্যে তৈরি এই অনন্য প্রতিমাটির উচ্চতা প্রায় ১২ ফুট এবং চওড়া ১০ ফুট। সাধারণত সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী দেবীর মূর্তিতে ১০টি হাত থাকলেও, এখানে মহাশক্তির প্রতীকী রূপ ফুটিয়ে তুলতে কারিগররা নিপুণভাবে নির্মাণ করেছেন ১০০টি হাত। প্রতিমার প্রতিটি হাতের অবয়ব ও বিশেষ সাজসজ্জা দেবীর মহাকল্যাণকর রূপকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছে।
আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গা পূজার মূল কার্যক্রম শুরু হবে। তবে মূল পূজা শুরু হওয়ার আগেই শিববাড়ির এই মণ্ডপটিতে দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়ে গেছে। দূর-দূরান্ত থেকে পুণ্যার্থী ও সাধারণ মানুষ আসছেন এই ব্যতিক্রমী শিল্পকর্মটি একনজর দেখতে।
আরও পড়ুন
সনাতন ধর্মীয় রীতিতে একশ হাতের দেবী দুর্গার প্রতিমা নির্মাণ নিয়ে শিববাড়ী মন্দিরের পুরোহিত মোহন্ত ভট্টাচার্য মধু খবরের কাগজকে বলেন, শাস্ত্রমতে বিধান আছে মায়ের দশভুজা, চতুর্ভুজা, অষ্টভুজা, ষোড়শভুজা বিংশভুজা পূজা করা যায়। এবার যে মায়ের আমরা শতহস্তে পূজা করছি এটা মায়ের মহামায়া রূপ। এই রূপটিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। শাস্ত্র অনুযায়ী আদের অনেক পূজার বিধান আছে। যেমন সারিকাপূরাণ, দেবীপুরাণ এ ধরনের আরও কিছু পুরাণে দেবীর উল্লেখ দেওয়া আছে। ওইখান থেকে দেখা যায় বিভিন্ন রূপে মায়ের পূজা করা সম্ভব। তাই আমরা এবার সিলেটে প্রথমবারের মতো মায়ের ১০০ হাতের পূজা করছি।
শিববাড়ী মহামায়া সার্বজনীন পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কাব্য বলেন, দুর্গা প্রতিমা সবসময় দশ হাতেই হয়। তবে সিলেট জেলায় এই প্রথম মহামায়া সার্বজনীন পূজা কমিটি শিববাড়ি মন্দিরে শতহস্তে মায়ের পূজা করবে। যেহেতু প্রথম তাই আমাদের জন্য এবার পূজা আরও বেশি আনন্দের এবং গর্বের বিষয়। এই মন্দিরের একটি ঐতিহ্য আছে। সেটা হলো এই মন্দির ৫১ পীঠস্থানের একটি শিববাড়ি মন্দিরে আছে। ১০০ হাত বিশিষ্ট দুর্গা মায়ের প্রতিমা প্রতিমা তৈরি করতে আমাদের তিন মাস সময় লেগেছে। যেহেতু এবার প্রথম সিলেট জেলায় শতহস্তে দুর্গা মায়ের পূজা হবে তাই আশা করছি অন্য সময়ের তুলনায় এবার পুণ্যার্থী বেশি হবে।
শ্রী শ্রী সর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠ রক্ষী শিববাড়ী মন্দির সাংগঠনিক সম্পাদক রূপক চৌধুরী বলেন, আমাদের এখানে ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রবালজয়ন্তি উদযাপন করছি। এই প্রবালজয়ন্তি উদযাপন করতেই আমরা মায়ের শতহস্তে পূজা করছি। আমরা আশা করছি শতহস্তের দুর্গা মাকে দেখতে এবার প্রায় তিনলাখ মানুষ আসবেন। প্রবালজয়ন্তি উপলক্ষে আমরা অনেক অনুষ্ঠানমালারও আয়োজন করেছি।
শাকিলা ববি/খাদিজা রুমি/
আরও পড়ুন
নরসিংদীতে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম
ছবি: খবরের কাগজ
-->নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাত-পা বেঁধে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারেক রহমান (২৮) ওই গ্রামের অলিউর রহমানের ছেলে। অভিযুক্ত বাবা অলিউর রহমান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা যায়, তারেক একসময় মালয়েশিয়ায় ছিলেন। সেখানে মাদকাসক্ত হয়ে পড়ার কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরে তিনি আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন এবং মাদকের টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতেন।
বুধবার রাতেও মাদকের টাকার জন্য তারেক বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তার বাবা অলিউর রহমান তাকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।’
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাওন খন্দকার/সালমান/
আরও পড়ুন
সোনারগাঁয় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তার ৩
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মেঘনা নদীর আনন্দবাজার ছনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ এসময় একটি ড্রেজার, একটি এঙ্কার বোড, একটি হাউজ বোড, এক হাজার ফুট পাইপ ও ৭ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
গ্রেপ্তারা হলেন- গাইবান্ধা জেলার দৈলতপুর থানার চর কালিকাপুর গ্রামের আব্দুল খালেক, একই জেলার গোবিন্দগঞ্জ থানার ক্রোড়গাছা গ্রামের আমিরুল ইসলাম ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার তিস্তাপাড়া গ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম।
আরও পড়ুন
গ্রেপ্তারদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
জানা যায়, মেঘনা নদীতে গত এক সপ্তাহ ধরে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলাম ও তার চাচা রূপচান একটি সিন্ডিকেট করে মেঘনা নদীতে প্রতিদিন রাতের আঁধারে শক্তিশালী ১০-১৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। বিআইডব্লিউটিএর বিজ্ঞপ্তিতে মা ইলিশ সংরক্ষণ ও প্রজননের জন্য সারা দেশের নদীতে ড্রেজিং বন্ধ রাখা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলামের নেতৃত্বে সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে।
বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ শাহ কামালের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আনন্দবাজার ছনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি ড্রেজার, একটি এঙ্কার বোড, একটি হাউজ বোড, এক হাজার ফুট পাইপ ও ৭হাজার ৫ শ ঘনফুট বালুসহ তিনজনকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত বিএনপির নামধারী নেতা মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন। বালু উত্তোলনের সঙ্গে তিনি জড়িত না বলে দাবি করেন।
বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, 'পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র। বুধবার সন্ধ্যায় নদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ড্রেজার, বোড ও বালু জব্দ করা হয়।'
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, 'মেঘনা নদীতে বালু উত্তোলনের দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। '
ইমরান হোসেন/আজহার/
আরও পড়ুন
নড়াইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি: খবরের কাগজ
-->নড়াইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।
দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, নড়াইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সফায়েত হোসেন তালুকদার এবং দৃষ্টিপ্রতিবন্ধী খায়রুল ইসলামসহ প্রমুখ।
আরও পড়ুন
আলোচনা সভা শেষে আটজন দৃষ্টিপ্রতিবন্ধীর হাতে সাদাছড়ি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এস এম শরিফুল ইসলাম/তামান্না রুপা/
আরও পড়ুন
