একতা কাপুর বরাবরই রাখঢাক ছাড়াই কথা বলেন। এবারও তাই হল। প্রকাশ্যে জানালেন, তিনি তাঁর ধর্মের জন্য বারংবার কীভাবে কটাক্ষের মুখে পড়েছেন। তিলক পরায়, হাতে ধাগা বাঁধায় লোকজন তাঁকে তান্ত্রিক, ইত্যাদি বলে বিদ্রূপ করেছেন, মজা করেছেন। নিজের বিশ্বাস, ধর্ম মানার কারণ এভাবে একাধিকবার সমস্যায় পড়েছেন বলেই জানালেন জিতেন্দ্র কন্যা।
সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে অতিথি হিসেবে এসেছিলেন একতা কাপুর। সেখানেই তিনি জানালেন বলিউডে 'হিন্দুফোবিয়া' আছে। একই সঙ্গে তিনি এদিন প্রশ্ন তোলেন যে কেন আজও হিন্দু লোকগাঁথার সঙ্গে জড়িত গল্পকে সেভাবে গ্রহণ করা হয় না। বাঁকা নজরে দেখা হয়।
সম্প্রতি মুক্তি পেয়েছে, 'দ্য বন: ফোর্স অফ দ্য ফরেস্ট'। এই ছবির প্রযোজনা করেছেন একতা কাপুর। ছবিটির ব্যবসা সম্পর্কে কথা বলতে গিয়েই তিনি বলেন, 'ছবিটি ভালই ব্যবসা করেছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হল, এটা লোকগাঁথার উপর ভিত্তি করে বানানো হয়েছে। আমি ক্যামেরায় এটা বলতে চাই, হিন্দুফোবিয়া এবং আরও একাধিক ফোবিয়া আছে আমাদের। অ্যানিমেটেড অ্যানিমেশন নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু আমরা লোকগাঁথা বা মাইথোলজি নিয়ে কথা বলতে, আলোচনা করতে চাই না। আমি তাই সেগুলো প্রকাশ্যে নিয়ে আসছি এবং মানুষ সেটা মেনে নিচ্ছেন। এখন মানুষ অনেক সহজে সবটা গ্রহণ করে, মেনে নেয়।'
Ekta Kapoor calling out the deep-rooted Hinduphobia in the industry on Ranveer Allahbadia’s podcast hits hard. She revealed how people used to judge and mock her just for wearing a teeka and a dhaaga even calling her a freak and labeling her a tantrik. People in the industry are completely fine celebrating western animation and fantasy, but the moment Indian folklore, culture, or faith is brought up, the bias immediately creeps in. She even recalled walking into a club straight from a mandir and people being genuinely shocked that someone could unapologetically embrace both. Unapologetically wearing your faith on your sleeve shouldn't trigger anyone yet it still does. Glad she addressed it out loud on camera.
— ᴅᴇᴀᴅ ᴋɪʟʟᴇʀ (@ReignOfBateman) October 13, 2026
এরপরই তিনি জানান, অতীতে ছবিটা এরকম ছিল না। তাঁকে তাঁর পোশাক, তিলকের জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সেই স্মৃতি হাতড়ে তিনি বলেন, 'আমায় একবার একজন বলেছিলেন, এরকম পাগলের মতো সেজেছ কেন? তিলক পরলে, ধাগা বাঁধলে কেউ পাগল হয়? আমি আপনাকে বলে বোঝাতে পারব না, কিন্তু তিলক পরা বা আপনার ধর্মের কিছু হাতে পরা দারুণ সমস্যার ছিল।' এই কথোপকথনের ফাঁকেই একতা জানান তিনি তান্ত্রিক তকমা পর্যন্ত পেয়েছেন এই একই কারণে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, একতা কাপুর সম্প্রতি জানিয়েছেন 'ডার্টি পিকচার ২' নিয়ে আসতে চলেছেন তিনি। বর্তমানে সেই ছবির কাজ চলছে। অন্যদিকে তাঁর প্রযোজনায় মুক্তি পাওয়া 'দ্য বন: ফোর্স অফ দ্য ফরেস্ট' ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়া। বক্স অফিসে ছবিটি মোটের উপর ভালই ব্যবসা করেছে। ভারতে ৬৯ কোটি ৩৬ লাখ টাকা আয় করেছে এই ছবি, আর বিশ্বজুড়ে ৯০.০১ কোটি টাকা আয় করেছে।
https://youtu.be/4c1wPfhYQGA?si=EIc4Rlkl99TQBiTC
