শ্রীমঙ্গল পৌরসভার ভেতরে যানজট নিয়ন্ত্রণে ফুটপাতের ওপর থেকে পৌর বিএনপি ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব িদেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ, সদস্য সৈয়দ সালাউদ্দিন, সাইফুদ্দিন সিদ্দিকী সাবলু, মোহাম্মদ আলমগীর সেলিম, মিজানুর রহমান মাসুম, সেফাক ইসলাম নিলু, জাহিদ হোসেন, পৌর বিএনপির ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আলম প্রমুখ।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, দুর্গাপূজা ও পরবর্তী সময়ের জন্য ফুটপাতের ওপর হকার ও রাস্তার ওপর থেকে ভ্যানগাড়ি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, যদি কেউ এ আইন অমান্য করেন তাহলে তাকে জরিমানা করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
