দুর্ঘটনায় প্রাণ গেলো শাবিপ্রবি শিক্ষার্থী মুনিরার
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
-->ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মুনিরা আক্তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকার বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম মুনিরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থী মুনিরা বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন
জানা গেছে, দিনাজপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেরার পথে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মুনিরা। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইসফাক আলী/খাদিজা রুমি/
আরও পড়ুন
রাবি স্টেশনে থামবে তিতুমীর এক্সপ্রেস-সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: খবরের কাগজ
-->দীর্ঘ সময়ের আন্দোলন ও দাবির পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশনে দুইটি আন্তঃনগর ট্রেনের পরীক্ষামূলকভাবে একমুখী যাত্রাবিরতি চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমঞ্চলের এডিশনাল চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) খালিদুন নেছা স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।
ট্রেন দুটি হলো চিলাহাটি হতে রাজশাহী অভিমুখী ৭৩৪ নং তিতুমীর এক্সপ্রেস এবং খুলনা হতে রাজশাহী অভিমুখী ৭৬১ সাগরদাঁড়ী এক্সপ্রেস।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ জুলাই রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং গত ৬ আগস্ট রেলভবন, ঢাকার অনুমোদনের আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কিছু শর্ত নির্দেশ করে বলা হয়েছে:
বিদ্যমান অবকাঠামোগত সুযোগ-সুবিধাতেই ট্রেন দুটির যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। ট্রেন দুটি মূলত রাতের বেলা রাজশাহী প্রবেশ করার সময়েই এখানে থামবে। তবে ট্রেনে অবস্থানকারী যাত্রী, স্টেশনে নামা যাত্রী এবং দায়িত্বরত রেল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হলে অথবা কার্যক্রমটি আশানুরূপ না হলে যেকোনো সময় এ যাত্রাবিরতি প্রত্যাহার করা হতে পারে। বিশেষ করে রাতের বেলা নামার ক্ষেত্রে যাত্রীদের নিজস্ব নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় স্টেশনে যেন কোনো বিনা টিকিটের যাত্রী নামতে না পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সচেষ্ট থাকতে হবে। একই সঙ্গে নৈশকালীন যাত্রী ও রেলকর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, রাতের অন্যান্য ট্রেনের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মূল রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত ‘শাটল বাস সার্ভিস’ চালুর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে পরীক্ষামূলক ট্রেন দুটির যাত্রাবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতের বেলা রাজশাহীতে প্রবেশের সময় ট্রেন দুটি থামবে। তবে পুরো প্রক্রিয়াটি যদি ফলপ্রসূ না হয়, তবে এই সুবিধা আবার প্রত্যাহার করে নেওয়াও হতে পারে।’
এর আগে, গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান আহমেদের ওপর টিটিই কর্তৃক হামলা ও হেনস্তার প্রতিবাদে চার দফা দাবিতে রেললাইন অবরোধ করেছিল শিক্ষার্থীরা। তাদের অন্যতম প্রধান দাবি ছিল বিশ্ববিদ্যালয় স্টেশন পুনরায় সক্রিয় করা। শিক্ষার্থীদের সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই তৎকালীন রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে তিনটি ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সাকিব/রিফাত/
আরও পড়ুন
ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক, মুচলেকায় মুক্তি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:০১ এএম
ছবি: খবরের কাগজ
-->৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে পরিবারের জিম্মায় তারা মুক্তি পান। গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশের অনশনস্থল থেকে আটক করা হয়।
আটক ছাত্রলীগ নেতারা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখার সাবেক সহসম্পাদক ফেরদৌস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, হলের পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সহসভাপতি আকরাম গাজী হৃদয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, ‘দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে তারা এখানে বসেছিল। আমরা সচেতন শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে পেরে পুলিশে সোপর্দ করেছি। তারা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।’ এদিকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।’
আরও পড়ুন
পরে মুচলেকায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয় জানিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সকালে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলে মুচলেকা নিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।’ এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে অনশন কর্মসূচি শুরু করেন ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা।
আরও পড়ুন
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে ক্ষোভ, পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: খবরের কাগজ
-->শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শরীয়তপুর সদর, নড়িয়াসহ জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণে জেলার মানুষের যাতায়াত, শিক্ষা ও নাগরিক সুবিধার বিষয়টি গুরুত্ব দিতে হবে। তাদের দাবি, জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হলে জেলার সব উপজেলার শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে।
আরও পড়ুন
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয়রা জানায়, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়ার পর সদর উপজেলার ডোমসার ও নড়িয়া উপজেলার নশাসন এলাকাকে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় রাখা হয়েছিল। তবে সম্প্রতি উপাচার্য নিয়োগের পর ওই স্থানগুলো বাদ দিয়ে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়। ডামুড্যা উপজেলার প্রস্তাবিত স্থানটি জেলার এক প্রান্তে হওয়ায় অন্য উপজেলা থেকে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বাড়বে বলে আশংকা দেখা দিয়েছে। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের আবাসন, চিকিৎসা, টিউশন ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আল-আমিন বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় পুরো জেলার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি এমন জায়গায় হওয়া উচিত, যেখানে জেলার সব উপজেলার শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবে। জেলা শহরের কাছে হলে শিক্ষার্থীদের যাতায়াত ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।
আজিজুল হক নামের আরেক ব্যক্তি বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে শুধু একটি এলাকার কথা চিন্তা করলে হবে না, পুরো জেলার মানুষের সুবিধা বিবেচনা করতে হবে। জেলা শহরের কাছাকাছি হলে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের জন্যও সুবিধা হবে। আমরা চাই, পূর্বনির্ধারিত স্থানগুলো পুনর্বিবেচনা করে বিশ্ববিদ্যালয়টি শহরের কাছে নির্মাণ করা হোক।
আরেক স্থানীয় বাসিন্দা জাকির হোসেন খান বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াবে। কিন্তু বিশ্ববিদ্যালয়টি দূরবর্তী এলাকায় হলে অনেক শিক্ষার্থী যাতায়াত ও আবাসন সমস্যায় পড়বেন। তাই জেলা শহরের কাছে মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি জানাচ্ছি।
বিধান মজুমদার/রিফাত/
আরও পড়ুন
টিএসসিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ এএম
ছবি: খবরের কাগজ
-->ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতের অনশন থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে তাদেরকে অনশনস্থল থেকে আটক করা হয়। বিষয়টি নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন নিশ্চিত করেছেন।
আটক ছাত্রলীগ নেতারা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখার সাবেক সহসম্পাদক ফেরদৌস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, হলের পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সহসভাপতি আকরাম গাজী হৃদয়।
আরও পড়ুন
ঘটনাস্থলে উপস্থিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, ‘দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে তারা এখানে বসেছিল। আমরা সচেতন শিক্ষার্থীরা তাদের পরিচয় জানতে পেরে পুলিশে সোপর্দ করেছি। তারা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।’
এ দিকে, নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে, বৃহস্পতিবার বিকেল থেকে অনশন কর্মসূচি শুরু করেন ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা।
আরিফ জাওয়াদ/খাদিজা রুমি/
