লক্ষ্মীপুজোয় সরার চাহিদা তুঙ্গে, তবু কেন দুশ্চিন্তায় শিল্পীরা?
কোজাগরী লক্ষ্মীপুজোর আগে ব্যস্ততা তুঙ্গে নদিয়ার তাহেরপুরের পালপাড়ায়। বংশপরম্পরায় লক্ষ্মীর সরা তৈরির ঐতিহ্য ধরে রেখেছেন এখানকার শিল্পীরা। প্রায় ২৫টি পরিবার কয়েক দশক ধরে এই লোকশিল্পের সঙ্গে যুক্ত। তাহেরপুর থেকে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় তাঁদের তৈরি সরা।
