
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
দশমীর রাতে নলহাটিতে শব্দবাজি পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলহাটি থানা সংলগ্ন এলাকায় বিসর্জনের সময় ভিড়ের মধ্যে দুই যুবকের মধ্য়ে বচসা বাধে। শব্দবাজি পোড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে নলহাটি থানার পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে এক যুবককে। পুলিশের দাবি,পরে অবশ্য মুচলেখা আদায় করে যুবককে ছেড়ে দেওয়া হয়।
