নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের হালদা নদীর অংশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সেকান্দর পাড়ার গোমস্তের বাড়ি সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, ঘটনার দিন সকালের দিকে স্থানীয় লোকজন উল্লেখিত স্থানে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক ঘটক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন।
তিনি জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চট্টগ্রামনিউজ/ এসিড/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
