কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চলানো হয়।
বিজ্ঞাপন
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে অভিযান চালায়। কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, সেসব স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
বিজ্ঞাপন
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া ঠেকাতে জেলা পুলিশের নিয়মিত অভিযান চলছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি করা হচ্ছে।
এর আগে, সাত দফার অভিযানে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের প্রধানসহ ২ হাজার ৯৫৩ জনকে আটক করা হয়। সর্বশেষ অভিযানে আটক ৫১৯ জনসহ মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭২ জনে। তাদের মধ্যে অন্তত ১ হাজার জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। ওই হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের সদস্যদের নাম আসার পর কিশোর অপরাধবিরোধী অভিযান জোরদার করে পুলিশ।
জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
