
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ২৯ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় অবস্থানে রয়েছে সেএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। ফান্ডটির দর বেড়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ। ৮ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
দরবৃদ্ধির শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে- লিব্রা ইনফিউশন লিমিটেড, এআইবিবিএল পার্পেচ্যুয়াল বন্ড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।
The post দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স appeared first on অর্থসূচক.
