বারুইপুরের পশ্চিম সালেপুর এলাকায় আগুন লেগে ভস্মিভূত হল ঘরের আসবাবপত্র। হতাহতের খবর নেই, দমকল তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়ুন।
- ২০ অক্টোবর, ২০২৬ ২১:৪৬
বারুইপুরের পশ্চিম সালেপুর এলাকায় এক বাসিন্দার ঘরে আগুন লেগে ভস্মিভূত হল ঘরের আসবাবপত্র। নবমীর সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও এই অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই। বাড়ির গৃহকর্তি কল্পনা দাস বলেন,'আমার শাশুড়ির ঘরে আগুন লাগে। উনি ঘরে মশার ধুপ জ্বালিয়ে বাইরে বেরিয়ে আসেন। তারপরে হঠাৎ আগুন দেখে চিৎকার শুরু হয়। সবাই আমরা ছুটে আসি। জল দিয়ে আগুন নেভানোর কাজ করি। দমকলে খবর দেওয়া হয়'। কিন্তু রাস্তায় ভিড় থাকায় দেরি হয় আসতে। পরে এসে কয়েক ঘন্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনে।বারুইপুর থেকে দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। দমকলের এক আধিকারিক বলেন, ঘর বাইরে থেকে বন্ধ ছিল। কী করে আগুন লেগেছে তা আমরা তদন্ত করে দেখছি। প্রসঙ্গত, অষ্টমীর দিন ভোরে বারুইপুর পুরাতন বাজার মোড়ে একটি বৈদুতিক পোস্টে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল।
