আগামী ১ নভেম্বর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেই দিন থেকে ঠাকুরবাড়িতে শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলন। সেখানেই প্রধান অতিথি হয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন শুভেন্দু। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর।
ছাব্বিশের নির্বাচনে মতুয়াদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তার কিছু পূর্ণ হয়েছে। মতুয়াদের যে সমস্যা তার অন্যতম নাগরিকত্ব। তথা সিএএতে আবেদন। ইতিমধ্যেই কেন্দ্র সরকার সিএএ আবেদন যাচাইয়ের দায়ভার দিয়ে দিয়েছে জেলাশাসকদের হাতে। এতে দ্রুত আবেদনের নিষ্পত্তি হবে বলে মনে করা হচ্ছে। এর আগে পুজোর উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে জানিয়েছিলেন, “সিএএ সার্টিফিকেট দেওয়া, নাম তোলায় কোনও সমস্যা হবে না।”
রাজ্যের পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন শুভেন্দু। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর।
এ দিকে অনেকের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছে। অনেকের নাম ঝুলে রয়েছে ট্রাইব্যুনালে। তাঁদের প্রতি কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকে তাকিয়ে মতুয়া সমাজ। শুধু সিএএ বা এসআইআর নয়। বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় উন্নয়নও সরকারের নজরে রয়েছে। সে দিন ঠাকুরবাড়িতে মতুয়াদের কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।
