কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য।
তাৎক্ষণিকভাবে নিহত, নিখোঁজ ও উদ্ধার হওয়া পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি। আহত পর্যটক কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোলন আচার্য্য বলেন, “দুটি গ্রুপের লোকজন সেখানে গোসলে নেমেছিলেন। একটি গ্রুপ চট্টগ্রামের বায়েজিদ এলাকার, অন্যটি ঢাকার উত্তরার।”
নিখোঁজ পর্যটকদের উদ্ধারে সাগরে অভিযান চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
The post কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন appeared first on দৈনিক আমার কাগজ.
