জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (এনিসিসিসি)-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসানাত আলী।
শনিবার (২৪ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আরা পলির সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়- আগামী ২৫ অক্টোবর বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (৪র্থ তলাস্থ আন্তর্জাতিক সম্মেলন কক্ষে) ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নে শিক্ষাক্রমের সংশ্লিষ্ট অংশের পরিমার্জন অনুমোদনের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’র (এনসিসিসি) এর সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। আর সেই সভায় সদস্য হিসেবে ডাক পেয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসানাত আলী।
এছাড়া জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’র সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে প্রতিমন্ত্রী, পরিচালক ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুভুতি জানতে চাইলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসানাত আলী বলেন, জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)-এর সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন আমার ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। দেশ ও জাতির শিক্ষা উন্নয়নে আমার অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব।
দেশ ও জাতির শিক্ষার উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার আশা ব্যক্ত করেন উপাচার্য হাসানাত আলী।
এদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক এবং জেলার শিক্ষানুরাগী সচেতন ব্যক্তিরা আনন্দিত ও গর্বিত। তারা সকলেই উপাচার্য প্রফেসর ড. মো: হাসানাত আলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া নওগাঁ মেডিকেল কলেজ নওগাঁ সরকারি কলেজ ও বিএমসি মহিলা কলেজ, নওগাঁ জেলায় কর্তব্যরত সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক-সংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
