সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) চূড়ান্তকরণ এবং এর সার্বিক মূল্যায়ন পর্যালোচনার জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞাপন
কমিটির অন্য দুই সদস্য হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে সার্বিক দিক-নির্দেশনা দেবে এ কমিটি। অর্থবছর শুরুর আগে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করবে কমিটি।
বিজ্ঞাপন
এছাড়া প্রতি অর্থবছর শেষে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির সার্বিক মূল্যায়ন পর্যালোচনা করে সুপারিশ দেবে কমিটি। এ পদ্ধতির বিষয়ে সরকার অন্য কোনো দায়িত্ব দিলে সেটিও পালন করবে কমিটি।
কমিটিকে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব।
মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আরএমএম/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
