সুপ্রিম কোর্টে জামিন সন্দীপ ঘোষের
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শুক্রবার জামিন দিল সুপ্রিম কোর্ট। আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ । কলকাতা হাইকোর্টের জামিন বাতিলের নির্দেশ খারিজ করেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ।
