নোয়াগ্রামে মন্দিরে মন্দিরে সহায়তার হাত বাড়াচ্ছেন হুমায়ুন কবির
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা দিচ্ছেন। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও পূজার আয়োজনের সহযোগিতায় তিনি এ উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হুমায়ুন কবির নিজের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মন্দিরে সহায়তা করছেন। তাঁর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থাকতে চাই। আগেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। এলাকার উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাব।’
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

