Published on
:
1 min read
আজ দ্বিতীয় সপ্তমী। অষ্টমী-নবমী-দশমী এখনও বাকি। চোরবাগানের ভয়াবহ স্মৃতি যাতে আর কোনও ভাবেই না ফেরে, তার জন্য রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশে ফেরানো হলো একাধিক দুঁদে আইপিএসকে। সূত্রের খবর, পুজোর নজরদারিতে দায়িত্বে থাকবেন সাত আইপিএস। অতীতেও দুর্গাপুজোয় ভিড় সামলানোর অভিজ্ঞতা রয়েছে এমন সাত আইপিএসকেই ফেরানো হয়েছে। তালিকায় আছেন, আইপিএস মুরলিধর, আইপিএস রূপেশ কুমার, আইপিএস মিরাজ খালিদ, আইপিএস দীপক সরকার, আইপিএস তরুণ হালদার ও আইপিএস প্রিয়ব্রত রায় ও আইপিএস শুভঙ্কর ভট্টাচার্য। পুজোর দায়িত্ব দিয়ে সাময়িক ভাবে তাঁদের রাজ্য পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ফেরানো হয়েছে বলে খবর।
শুধু তাই নয়, জাভেদ শামিম এবং অনুজ শর্মাও এই গোটা প্রক্রিয়ায় যুক্ত থাকবেন। সূত্রের খবর, রবিবার সন্ধেয় লালবাজারে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কন্ট্রোল রুম থেকে বিষয়গুলি খতিয়ে দেখতে পারেন। এ ছাড়াও লালবাজারে একটি মিটিংও হতে পারে সন্ধেয়।
মুরলীধর, রূপেশ কুমার, প্রিয়ব্রত রায়, মিরাজ খালিদরা এর আগে কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। রদবদলে রাজ্য পুলিশে এখন তাঁরা। যেমন মিরাজ খালিদ আইজিপি ট্রাফিক, ওয়েস্টবেঙ্গল। রূপেশ কুমার DIG, STF, ওয়েস্টবেঙ্গল। দীপক সরকার SS, CID, ওয়েস্টবেঙ্গল। প্রিয়ব্রত রায় SP, Traffic। দুর্গাপুজোয় আইনশৃঙ্খলা রক্ষায়, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এ বার সাময়িক ভাবে তাঁদের ফেরানো হলো কলকাতা পুলিশে।