সংবাদ বিজ্ঞপ্তি · ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন
সিলেটের রেজিস্ট্রি মাঠে মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে ১৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ২টা থেকে মধ্যরাত পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও সমিতির উপদেষ্টা মুফতী রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা) বলেন, মানবজীবনের প্রকৃত সফলতা, আত্মিক শান্তি ও পরকালীন মুক্তির মূল ভিত্তি হলো ইমান ও সৎ আমল। সমাজে শান্তি, ন্যায়বিচার ও পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠা করতে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইমান ও আমলের চর্চা বাড়াতে হবে।
মাহফিলে বিভিন্ন অধিবেশনে তাফসির পেশ করেন মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মুফতী মেরাজুল হক, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতী রেজাউল করিম আবরার, মৌচাক জামে মসজিদ সিলেটের খতিব মুফতী খন্দকার হারুনুর রশিদ, জালালাবাদ আবাসিক এলাকার জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব মাওলানা শুয়াইব আহমদ, সমিতির উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া এবং মুঈনুল ইসলাম লামাশ্যামপুর হরিপুরের মুহতামিম মাওলানা মীম সুফিয়ান।
অনুষ্ঠানের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন জামেয়া নুরিয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী শফিকুর রহমান, জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া নয়াসড়কের মুহতামিম মাওলানা শায়খ সাইফুুল্লাহ এবং সমিতির সভাপতি মাওলানা সাইদুর রহমান।
মাহফিলে বক্তারা মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সভাপতি মাওলানা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারিছসহ নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গুগলে আমাদের খবর পেতে
