খুলনা গেজেট অক্টোবর ১৮, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
আগামী ২২ অক্টোবর একদিনের সরকারি সফরে খুলনা ও বাগেরহাট জেলায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৮ অক্টোবর ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক দাপ্তরিক চিঠিতে তাঁর সফরসূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আগামী ২২ অক্টোবর সকাল ৯টায় বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এসময় তিনি আকাশপথ থেকেই হেলিকপ্টার থেকে সুন্দরবন এলাকা এবং ঐতিহ্যবাহী হিরণ পয়েন্ট পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ শেষে খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে দাকোপ লঞ্চঘাট থেকে নৌপথে বাগেরহাট জেলার মোংলায় অবস্থিত ‘বানৌজা মোংলা’-র উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
ুপুরে ওয়ার্ল্ডরুমের সভাকক্ষে আয়োজিত বিশেষ একটি নীতি-নির্ধারণী সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে তিনি মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম পরির্শন করবেন।
পরবর্তীতে তিনি ‘প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন’ এলাকা পরিদর্শন করবেন। দিনব্যাপী খুলনা ও বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা জোরদারের কাজ শুরু করেছে।
খুলনা গেজেট/উউরা
