নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার উত্তর পাতারী এলাকার সীমান্ত থেকে মদ জব্দ করে বিজিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ আদাতালা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুল রাজ্জাকের নেতৃত্বে একটি টহল দল উত্তর পাতারী এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং অন্যান্য চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।
