Published on
:
2 min read
সৎমায়ের গায়ে ডিজেল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম সুষমা দেবী (৪০)। বুধবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের উধমপুরে হাউজ়িং কলোনির বাড়িতে ঘটনাটি ঘটে। সুষমার শরীরের প্রায় ৭০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তাঁকে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত যুবক মোক্ষ বর্মাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে উধমপুর থানার পুলিশ।
একনজরে
জম্মু-কাশ্মীরের উধমপুরে সৎমায়ের গায়ে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
মৃত মহিলার নাম সুষমা দেবী (৪০)। বুধবার সন্ধ্যায় হাউজ়িং কলোনির একটি বাড়িতে ঘটনাটি ঘটে।
পুলিশের দাবি, আগুনে সুষমার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে উধমপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মৃত্যু হয় সুষমার।
পুলিশ জানিয়েছে, ঘটনার একটি ভয়ঙ্কর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দাউদাউ করে আগুন জ্বলছে সুষমার শরীরে। তিনি বাঁচার জন্য চিৎকার করতে করতে বাড়ি থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। এর পরে তাঁরাই মহিলাকে গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন সুষমাকে প্রথমে উধমপুর জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানে গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
কী কারণে অভিযুক্ত এমন নৃশংস কাজ করল, তা জানার চেষ্টা করছেন পুলিশ। একই সঙ্গে ঘটনার ভিডিয়ো ক্লিপটিকেও তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও, খতিয়ে দেখা হচ্ছে, পুরো ঘটনার পিছনে পারিবারিক কোনও বিবাদ রয়েছে কি না।
FAQ
১. প্রশ্ন: সৎমাকে পুড়িয়ে মারার অভিযোগ কোথায় উঠেছে?
উত্তর: জম্মু-কাশ্মীরের উধমপুরের হাউজ়িং কলোনিতে একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে।
২. প্রশ্ন: মৃত মহিলার নাম কী এবং তাঁর বয়স কত ছিল?
উত্তর: মৃত মহিলার নাম সুষমা দেবী। তাঁর বয়স ছিল ৪০ বছর।
৩. প্রশ্ন: কী অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে?
উত্তর: অভিযোগ, অভিযুক্ত যুবক মোক্ষ বর্মা তাঁর সৎমা সুষমার গায়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেন। তবে ঘটনার সম্পূর্ণ বিবরণ ও কারণ এখনও তদন্তাধীন।
৪. প্রশ্ন: আগুনে সুষমার কতটা ক্ষতি হয়েছিল?
উত্তর: পুলিশ জানিয়েছে, আগুনে সুষমার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।