পঞ্চগড় জেলা শহরের মেডিসিন রোডে অবস্থিত জাহানারা ডেন্টাল কেয়ারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বিপিডিএ টেলিমেডিসিন সেন্টার’। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ফিতা কেটে এই টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. মুরাদুন্নবী মুবিন ও ডা. শামীমা আক্তার স্নিগ্ধা, বিপিডিএ নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডা. রাকিবুল ইসলাম তুহিন, বিএনপি নেতা ইউনুস শেখ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন জাহানারা ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ও বিপিডিএ মো. ওয়াহেদুল করিম। এই টেলিমেডিসিন সেন্টারের মাধ্যমে স্থানীয় মানুষ আরও সহজে আধুনিক ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব
