তৃতীয় অধ্যায় : কোষবিভাজন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে?
(ক) নিষিক্ত শুক্রাণু (খ) মাতৃকোষ
(গ) অপত্য কোষ (ঘ) জাইগোট
২। সাইটোকাইনেসিসের আগে কোনটি ঘটে?
(ক) প্রোফেজ (খ) মেটাফেজ
(গ) টেলোফেজ (ঘ) ইন্টারফেজ
৩। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?
(ক) প্রোফেজ ধাপে (খ) মেটাফেজ ধাপে
(গ) অ্যানাফেজ ধাপে (ঘ) টেলোফেজ ধাপে
৪। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়?
(ক) প্রোফেজ ধাপে (খ) প্রো-মেটাফেজ ধাপে
(গ) মেটাফেজ ধাপে (ঘ) টেলোফেজ ধাপে
৫। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে?
(ক) প্রোফেজ ধাপে (খ) প্রো-মেটাফেজ ধাপে
(গ) মেটাফেজ ধাপে (ঘ) টেলোফেজ ধাপে
৬। অ্যাস্টার-রে বিচ্ছুরিত হয় কোন ধাপে?
(ক) প্রোফেজ ধাপে (খ) প্রো-মেটাফেজ ধাপে
(গ) মেটাফেজ ধাপে (ঘ) অ্যানাফেজ ধাপে
৭। প্রো-মেটাফেজ দশায়-
i. দুই মেরুবিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়
ii. ক্রোমোজোমগুলোতে পানি যোজন শুরু হয়
iii. নিউক্লিওলাসের বিলুপ্ত ঘটতে থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : কোষবিভাজন অধ্যায়ের ১টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, দশম শ্রেণির জীববিজ্ঞান
৮। নিচের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
(ক) প্রোফেজ পর্যায়ে (খ) মেটাফেজ পর্যায়ে
(গ) অ্যানাফেজ পর্যায়ে (ঘ) টেলোফেজ পর্যায়ে
৯। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে?
(ক) প্রো-মেটাফেজ ধাপে (খ) মেটাফেজ ধাপে
(গ) অ্যানাফেজ ধাপে (ঘ) টেলোফেজ ধাপে
১০। মাইটোসিস কোষবিভাজনের কোন ধাপে ক্রোমোজোম সর্বাধিক মোটা ও খাটো হয়?
(ক) প্রোফেজ ধাপে (খ) মেটাফেজ ধাপে
(গ) প্রো-মেটাফেজ ধাপে (ঘ) অ্যানাফেজ ধাপে
১১। মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে?
(ক) প্রোফেজ পর্যায়ে (খ) টেলোফেজ পর্যায়ে
(গ) অ্যানাফেজ পর্যায়ে (ঘ) মেটাফেজ পর্যায়ে
১২। মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
(ক) প্রোফেজ ধাপে (খ) প্রো-মেটাফেজ ধাপে
(গ) মেটাফেজ ধাপে (ঘ) অ্যানাফেজ ধাপে
নিচের চিত্রের আলোকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৩। ওপরের চিত্রে উল্লিখিত পর্যায়ের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়
(খ) ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়
(গ) স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়
(ঘ) নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে
১৪। ওপরের চিত্রে উল্লিখিত পর্যায়ের পরবর্তী ধাপের ক্ষেত্রে-
i. ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয়
ii. স্পিন্ডলতন্তুগুলো অদৃশ্য হয়ে যায়
iii. নিউক্লিয়াস আকারে বড় হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ১. ঘ, ২. ঘ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. খ, ৯. খ, ১০. খ, ১১. ঘ, ১২. গ, ১৩. খ, ১৪. ক।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর
