সাবেক ছাত্রনেতা মাসুদ হাসানের দাবি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বামরাইল ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
সৈয়দ স্বাধীন, নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বামরাইল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক মো. মাসুদ হাসান।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরিশালের উজিরপুর উপজেলার ৭ নম্বর বামরাইল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে আলোচনায় রয়েছেন সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. মাসুদ হাসান। তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
মাসুদ হাসান শেরেবাংলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি। তাঁর ভাষ্য অনুযায়ী, একসময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে দূরে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার সামগ্রী বিতরণ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা এবং রাস্তাঘাট, কালভার্ট ও কৃষি অবকাঠামোর উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখছেন। এ ছাড়া অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে ভ্যানগাড়ি, ঘরের টিন ও সেলাই মেশিনসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছেন।
‘মানুষের পাশে থাকাই আমার সর্বোচ্চ আনন্দ’—এমন প্রত্যয়ের কথা জানিয়ে মাসুদ হাসান বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি বামরাইল ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
মাসুদ হাসান বামরাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম সামসুদ্দিন হাওলাদারের ছেলে। পারিবারিক পরিচয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে চান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার প্রসার, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, যুবসমাজের খেলাধুলা, কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে গুরুত্ব দিচ্ছেন মাসুদ হাসান।
তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করে একটি সুন্দর, মানবিক ও উন্নত বামরাইল ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

